Terms & Conditions
সম্মানিত গ্রাহকবৃন্দ, Vibe Gaming Ltd. সবসময় আপনাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা প্রদান করে থাকে। তবুও, আরও উন্নত, দ্রুত এবং কার্যকর গ্রাহক সেবা নিশ্চিত করতে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা আবশ্যক। তাই কম্পিউটার পণ্য কেনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে নিচে উল্লেখিত নীতিমালাগুলো ভালোভাবে পড়ে এবং মেনে চলার জন্য। ধন্যবাদ।
আমাদের বিক্রয়কৃত পণ্যে যে ওয়ারেন্টি দেওয়া হয়, সেটি মূলত পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রযোজ্য থাকে। অর্থাৎ, ওয়ারেন্টি সংক্রান্ত সেবা সংশ্লিষ্ট ব্র্যান্ডের মূল কোম্পানি সরাসরি প্রদান করে থাকে। প্রতিটি ব্র্যান্ডের ওয়ারেন্টি শর্তাবলি ভিন্ন এবং তা সংশ্লিষ্ট ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ করা থাকে। Vibe Gaming Ltd. শুধুমাত্র একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে মূল কোম্পানিগুলোর ওয়ারেন্টি নীতিমালাগুলো কার্যকর করার দায়িত্ব পালন করে থাকে।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়ারেন্টি সেবা ও শর্তাবলী নিচে বর্ণিত হয়েছে:
- Vibe Gaming Ltd. আন্তর্জাতিক, দেশীয় এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক নির্ধারিত ওয়ারেন্টি নীতিমালা অনুসরণ করে।
- ওয়ারেন্টি হল এমন একটি সেবা যা উৎপাদনকারী বা আমদানীকারক এবং ক্রেতা উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি। এই চুক্তির মাধ্যমে ক্রেতা উৎপাদনকারী বা আমদানীকারকের উপর বিক্রিত পণ্যের মেরামত বা প্রতিস্থাপনের দায়িত্ব বর্তায়। ওয়ারেন্টি সেবার ক্ষেত্রে Vibe Gaming Ltd. ক্রেতাকে সর্বাত্মক সহায়তা প্রদান করে এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
- Vibe Gaming Ltd. কর্তৃক বিক্রয়কৃত বেশিরভাগ পণ্য সাধারণত ১৫ কার্যদিবসের মধ্যে ওয়ারেন্টি সেবা প্রদান করা হয় এবং কিছু পণ্যে অভিযোগ আসা মাত্রই তা বদল করে দেওয়া হয়।
- গ্রাহকদের ওয়ারেন্টি-ক্লেইমকৃত পণ্যটি আমাদের শপে এসে নিজে নিরীক্ষা (ইন্সপেকশন) করে সংগ্রহ করার অনুরোধ করা হল। তবে, যদি গ্রাহক কুরিয়ারের মাধ্যমে পণ্যটি গ্রহণ করতে চান, তাহলে যে সমস্যার জন্য ওয়ারেন্টি ক্লেম করা হয়েছিল তা যদি সমাধান না হয়ে থাকে, সে দায়িত্ব ক্রেতার নিজস্ব হবে এবং প্রয়োজনে পণ্যটি আবার কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হতে পারে যার ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।
- সব প্রোডাক্টে ওয়ারেন্টি প্রযোজ্য নয়। শুধুমাত্র যেসব প্রোডাক্টে মূল ব্র্যান্ড ওয়ারেন্টি মেয়াদ ঘোষণা করে, শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হয়।
- ল্যাপটপের ওয়ারেন্টি ব্র্যান্ড ও মডেল ভেদে ১ থেকে ৩ বছর পর্যন্ত হয়ে থাকে, তবে ব্যাটারি ও অ্যাডাপ্টারের ওয়ারেন্টি সর্বোচ্চ ১ বছর।
- ওয়ারেন্টির আওতাভুক্ত কোনো পণ্যে ত্রুটি ধরা পড়লে, সাধারণত মেরামতের মাধ্যমে তা সমাধান করা হয় এবং প্রয়োজনে সাথে সাথেই পরিবর্তনও করা হয়।
- নির্দিষ্ট মডেলের প্রোডাক্ট বদলে দেয়ার মতন না থেকে থাকলে Vibe Gaming Ltd. তার নিজস্ব স্টক থেকে সমমানের অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে প্রতিস্থাপন করতে পারে।
- মেরামত অযোগ্য এবং সমমানের পণ্য স্টকে না থাকলে, ত্রুটিপূর্ণ প্রোডাক্টটি ভালোমানের অন্য পণ্যের সাথে অবচয় ও মূল্য সমন্বয়ের মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হতে পারে।
- যদি কোনো মডেল মেরামত বা পরিবর্তনের অনুপযোগী হয় এবং বিকল্প কিছু না থাকে, তাহলে অবচয় সমন্বয়ের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হতে পারে।
- পণ্য ব্যবহারের সময় অথবা ওয়ারেন্টি সার্ভিসের সময় কোনো সফটওয়্যার বা ডেটা নষ্ট হলে তার দায় Vibe Gaming Ltd. নেবে না এবং ডেটা পুনরুদ্ধার বা সফটওয়্যার পুনঃইনস্টলের দায়িত্বও তাদের নয়।
- সার্ভিস শেষে পণ্য ফেরত দেওয়ার সময় নির্দিষ্ট নয়; এটি ৫-৭ দিন থেকে শুরু করে ১৫-২০ দিন বা তারও বেশি সময় লাগতে পারে, বিশেষ করে যদি যন্ত্রাংশ আমদানির প্রয়োজন হয়।
- অধিকাংশ ক্ষেত্রে ওয়ারেন্টি প্রোডাক্ট মেরামত হয় না, বরং যে পার্টসটি নষ্ট হয় সেটি রিপ্লেস করা হয়, যা সাধারণত বিদেশ থেকে আমদানি করা হয়।
- বিক্রয়ের সময় প্রোভাইড করা কাস্টমাইজড অপারেটিং সিস্টেম ও সেটআপ ওয়ারেন্টির আওতায় পড়ে না।
- “লাইফটাইম ওয়ারেন্টি” বলতে বোঝানো হয়, যতদিন পর্যন্ত সেই প্রোডাক্ট বাজারে প্রচলিত থাকবে। পণ্যটি যদি EOL (End of Life) হিসেবে বিবেচিত হয়, তাহলে তা ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবে না। বিসিএস নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ২ বছর পর্যন্ত এই সেবা প্রযোজ্য হতে পারে।
- মনিটরের ডেড পিক্সেল (Dead Pixel) জনিত ওয়ারেন্টি ক্লেইমের জন্য তাতে ন্যূনতম ৩ বা তার বেশি ডেড পিক্সেল দৃশ্যমান হতে হবে।
- ওয়ারেন্টি দাবি করার ক্ষেত্রে, যদি গ্রাহক নিজে প্রোডাক্ট ড্রপ অফ না করেন, এবং কুরিয়ার ব্যবহৃত হয়, তবে প্রেরণ ও প্রাপ্তির কুরিয়ার খরচ গ্রাহককে বহন করতে হবে।
- প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লেইমের সময় ক্রেতার প্রোডাক্টের বক্স, সাথে বক্সের সকল কনটেন্ট নিয়ে আসা বাধ্যতামূলক।
- ওয়ারেন্টি বিষয়ক যেকোনো সহায়তার জন্য আমাদের সাপোর্ট ইমেইলে (support@vibegaming.com.bd) যোগাযোগ করার অনুরোধ করা হলো।
যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না বা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পাওয়া যেতে পারে:
- অসতর্ক ব্যবহারের কারণে যেমন—পানিতে ভিজে যাওয়া, ভাঙা, পোড়া, আঘাতপ্রাপ্ত হওয়া বা গভীর আঁচড়/দাগের কারণে পণ্যে ত্রুটি দেখা দিলে তা ওয়ারেন্টির আওতায় পড়বে না।
- পণ্যের সিরিয়াল নাম্বার বা সিরিয়াল স্টিকার আংশিক বা সম্পূর্ণরূপে মুছে যাওয়া, উঠে যাওয়া অথবা ক্ষতিগ্রস্ত হলে ওয়ারেন্টি অকার্যকর হবে।
- মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড বা র্যামের গায়ে ফাংগাস, মরিচা বা গভীর আঁচড় থাকলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
- মাদারবোর্ড ও প্রসেসরের ক্ষেত্রে পিন ভাঙা, বাঁকা বা বিকৃত হলে ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবে না।
- Vibe Gaming কোনো ল্যাপটপ, ডেস্কটপ বা যেকোনো পণ্যে পাসওয়ার্ড বা সিকিউরিটি কোড সেট করে না, তাই BIOS পাসওয়ার্ড সংক্রান্ত সব দায়িত্ব ক্রেতার নিজের। এ বিষয়টি ওয়ারেন্টির অন্তর্ভুক্ত নয়।
- Apple MacBook-এ বিল্ট-ইন অপারেটিং সিস্টেম মুছে ফেললে ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে।
- প্রিন্টার কার্টিজ, টোনার, হেড, রোলার, ড্রাম, এলিমেন্ট কাভার, মেইন্টেনেন্স বক্স ইত্যাদি যন্ত্রাংশ ওয়ারেন্টির আওতামুক্ত।
- প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্ধারিত কালি, ইনক কার্টিজ বা টোনার কার্টিজ ছাড়া অন্য কিছু ব্যবহার করলে প্রিন্টারের ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
- যেসব কিবোর্ড-মাউস একসাথে বান্ডল আকারে বিক্রি হয়, সেগুলোর ক্ষেত্রে কেবল কিবোর্ড বা মাউস আলাদাভাবে উপস্থাপন করলে ওয়ারেন্টি গ্রহণযোগ্য হবে না—সম্পূর্ণ সেটটি জমা দিতে হবে।
- প্রিন্টার, স্ক্যানার, রাউটার, সুইচ, এক্সেস পয়েন্ট, টিভি কার্ড ইত্যাদির পাওয়ার অ্যাডাপ্টার ওয়ারেন্টির আওতায় পড়বে না।
- ওয়ারেন্টি গ্রহণের পর যদি কোনো পণ্য সার্ভিস সেন্টারে ১ মাসের বেশি সময় ধরে পড়ে থাকে, সে ক্ষেত্রে পণ্যের দায়ভার প্রতিষ্ঠান গ্রহণ করবে না।
- ওয়ারেন্টি রিসিভ স্লিপ হারিয়ে গেলে, ক্রয়ের প্রমাণপত্র (ইনভয়েস) দেখিয়ে প্রোডাক্ট গ্রহণ করতে হবে।
**ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে পণ্যের মূল্য যদি বাজারমূল্য বা নির্ধারিত খুচরা মূল্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে প্রতিষ্ঠান সেই অর্ডার বাতিল করার অধিকার রাখে—আগে জানিয়ে বা না জানিয়ে।
ওয়ারেন্টি সংক্রান্ত যেকোন পরামর্শ বা অভিযোগের জন্য ই-মেইল করার ঠিকানা : support@vibegaming.com.bd
ভাইব গেমিং অনলাইন ডেলিভারির শর্তাবলি:
- বাংলাদেশের যেকোনো জায়গায় নির্দিষ্ট পণ্যের জন্য ক্যাশ অন ডেলিভারির সুযোগ বর্তমানে চালু আছে।
- ঢাকার মধ্যে ২,৫০০ টাকার বেশি অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি, তবে এটি সর্বোচ্চ ২ কেজি ওজন পর্যন্ত প্রযোজ্য।
- ডেলিভারি চার্জ / কুরিয়ার চার্জ প্রযোজ্য—ঢাকার ভিতরে ৮০ টাকা, ঢাকা উপশহর (নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর ইত্যাদি) ১০০ টাকা এবং ঢাকার বাইরে ১৩০ টাকা; উক্ত চার্জ ২ কেজি পর্যন্ত প্রযোজ্য, এর বেশি ওজন হলে অতিরিক্ত ওজন অনুযায়ী চার্জ যোগ হবে।
- বিশেষ ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের মূল্যের সম্পূর্ণ অথবা আংশিক মূল্য অগ্রিম বিকাশ, ব্যাংক ট্রান্সফার বা অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রদান করে অর্ডার নিশ্চিত করতে হতে পারে।
- পণ্যের আকার ও ওজন অনুযায়ী ডেলিভারি চার্জ পরিবর্তিত হতে পারে।
- যেসব পণ্য কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়, সেগুলোর সম্পূর্ণ কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
- বর্তমানে অনলাইনে অর্ডার করা পণ্য ঢাকার মধ্যে পৌঁছাতে সাধারণত ১-২ দিন বা তার বেশি সময় লাগতে পারে, এবং ঢাকার বাইরে পৌঁছাতে ২-৩ দিন বা আরও বেশি সময় লাগতে পারে।
- যদি ক্রয়কৃত পণ্য স্টকে না থাকে, তবে ক্রেতার অনুমতি নিয়ে বিকল্প পণ্য প্রদান অথবা টাকা ফেরত দেওয়া হবে।
- আন্তর্জাতিক পেমেন্টে ব্যবহৃত কার্ডের সামনের অংশের প্রথম ও শেষ ৪ ডিজিট দৃশ্যমান এমন ছবি এবং কার্ডধারীর জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টের স্পষ্ট ছবি আমাদের অফিসিয়াল ইমেইল বা ফেসবুক পেজে পাঠাতে হবে।
- আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে কোনো EMI সুবিধা গ্রহণযোগ্য নয়।
- ওয়েবসাইটে কোনো কারিগরি ত্রুটির কারণে কোনো পণ্যের মূল্য বাজারদর বা নির্ধারিত খুচরা দামের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে, কর্তৃপক্ষ সেই অর্ডারটি গ্রাহককে জানিয়ে বা না জানিয়ে বাতিল করার অধিকার রাখে।
- অনলাইন পেমেন্টে প্রযোজ্য ট্রানজ্যাকশন ফি বা পেমেন্ট চার্জ গ্রাহককে বহন করতে হবে।
- Vibe Gaming Ltd. যেকোনো অর্ডার বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
ভাইব গেমিং সেইম ডে ডেলিভারি শর্তাবলি:
- সেইম ডে ডেলিভারি শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে প্রযোজ্য।
- অর্ডার কনফার্ম করতে হবে বিকেল ৪টার আগে।
- শুধুমাত্র স্টকে থাকা পণ্যের ক্ষেত্রেই এক্সপ্রেস ডেলিভারির অর্ডার গ্রহণযোগ্য।
- ডেলিভারি চার্জ ২৪০ টাকা, তবে পণ্যের আকার ও ওজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
- আমরা “পাঠাও পার্সেল” ব্যবহার করি, যারা ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট করে না।
- তাই সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে (বিকাশ, ব্যাংক ট্রান্সফার বা অনলাইন পেমেন্টের মাধ্যমে)।
- যদি অর্ডার বিকেল ৪টার পরে কনফার্ম করা হয়, তাহলে ডেলিভারি পরবর্তী কর্মদিবসে সম্পন্ন হবে।
- বড় বা ভারী পণ্যের ক্ষেত্রে ডেলিভারির সময় পরিবর্তিত হতে পারে, এবং আমাদের প্রতিনিধি আপনাকে ফোনে জানিয়ে দেবেন।
- সেইম ডে ডেলিভারির ক্ষেত্রে কোনো ফ্রি ডেলিভারি অফার প্রযোজ্য নয়।
- যদি কোনো কারণে সেদিন ডেলিভারি সম্পন্ন না হয়, তাহলে ক্রেতাকে শুধুমাত্র সাধারণ ডেলিভারি চার্জ প্রদান করতে হবে — সেইম ডে চার্জ প্রযোজ্য হবে না (শর্ত প্রযোজ্য)।