ভাইব গেমিং পণ্য রিটার্ন ও রিফান্ড নীতিমালা
- শপ থেকে পণ্য কেনার সময় অবশ্যই বিক্রয়কর্মীর উপস্থিতিতে পণ্য পরীক্ষা করে নিতে হবে। পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিলে, পণ্যে ওয়ারেন্টি থাকলে সেটি ওয়ারেন্টির আওতায় পড়বে।
- অনলাইনে অর্ডার করা পণ্যে ম্যানুফ্যাকচারিং ত্রুটি থাকলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্ট নম্বরে অথবা ইমেইলে (support@vibegaming.com.bd) জানাতে হবে। পণ্যের গায়ে কোনো দাগ, স্ক্র্যাচ বা ব্যবহারজনিত চিহ্ন থাকা যাবে না এবং বক্স ও সকল আনুষঙ্গিক সামগ্রী অক্ষত থাকতে হবে; অন্যথায় পণ্যটি পরিবর্তনযোগ্য থাকবে না। গ্রাহককে অবশ্যই ৭ দিনের মধ্যে পণ্যটি আমাদের কাছে নিয়ে আসতে হবে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ত্রুটির বিষয়ে অবগত না করলে পণ্যটি সাধারণ ওয়ারেন্টির আওতায় ধরা হবে, যদি না ওয়ারেন্টি ভয়েড হওয়ার মতো কোনো শর্ত প্রযোজ্য থাকে।
- ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য রিসিভ করার পর যদি মনে হয় এটি অর্ডার অনুযায়ী নয়, তাহলে বক্স খোলার আগে নিশ্চিত হোন। বক্স খোলার পর পণ্য ব্যবহার করলে বা বক্স নষ্ট হলে সেই পণ্য আর পরিবর্তনযোগ্য হবে না।
- যদি আমরা ভুল করে কোনো ত্রুটিযুক্ত (ডিফেক্টিভ) পণ্য কুরিয়ারে পাঠাই, তাহলে গ্রাহককে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে হবে। গ্রাহক পণ্যটি আমাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠাবেন (অথবা স্বশরীরে নিয়ে আসবেন) এবং এই কুরিয়ার খরচ আমরা বহন করবো। তবে শর্ত হচ্ছে, পণ্যটি অবশ্যই অরিজিনাল প্যাকেজিং, বক্স ও সকল কনটেন্টসহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমাদের কাছে পৌঁছাতে হবে, এবং পণ্যটি অবশ্যই ৭ দিনের মধ্যে পাঠাতে হবে। আমরা পণ্যটি যাচাই করে দেখবো, এবং যদি তা ত্রুটিযুক্ত প্রমাণিত হয়, তাহলে আমরা গ্রাহককে নতুন একটি ইউনিট পরিবর্তন করে আবার কুরিয়ার করে পাঠিয়ে দেবো।
- যদি আমরা ভুলবশত গ্রাহককে ভিন্ন (ভুল) পণ্য কুরিয়ার করে পাঠাই, তাহলে গ্রাহককে অবশ্যই ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করতে হবে। গ্রাহক প্রাপ্ত পণ্যটি আমাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠাবেন (অথবা স্বশরীরে জমা দেবেন) এবং এই কুরিয়ার খরচ আমরা বহন করবো। তবে শর্ত হচ্ছে, পণ্যটি অবশ্যই অরিজিনাল প্যাকেজিং, বক্স কনটেন্টসহ এবং বক্সের সীল সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফেরত পাঠাতে হবে, এবং পণ্যটি অবশ্যই ৭ দিনের মধ্যে আমাদের কাছে পৌঁছাতে হবে। আমরা যাচাই করে নিশ্চিত হওয়ার পর যে ভুল পণ্যটি সঠিকভাবে ফেরত এসেছে, তখন আমরা গ্রাহককে সঠিক পণ্যটি পরিবর্তন করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো।
- যদি রিটার্নকৃত পণ্য ভাঙা, পোড়া বা জ্বলা অবস্থায় পাওয়া যায়, তাহলে তার সম্পূর্ণ দায়ভার ক্রেতাকেই বহন করতে হবে।
- ওয়েবসাইটে দেওয়া তথ্য দেখে অর্ডার করা পণ্য আপনার ডিভাইসে সাপোর্ট না করলে, অথবা আপনি পরে আর নিতে না চাইলে, সেসব কারণ দেখিয়ে পণ্য রিটার্ন বা পরিবর্তন করা যাবে না।
- সফটওয়্যার বা সফটওয়্যার লাইসেন্স কেনার পর তা রিটার্ন বা রিফান্ডযোগ্য নয়।
- গ্রাহককে যদি সঠিক কারণে পণ্য ফেরত দিয়ে মূল্য রিফান্ড করতে হয়, তবে তা সম্পন্ন হতে ৩ থেকে 15 কর্মদিবস সময় লাগতে পারে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সময় আরও বেশি লাগতে পারে।
- যেকোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস / অনলাইন গেটওয়ে / POS পেমেন্ট রিফান্ডে, রিফান্ড চার্জ কেটে রাখা হবে।
- কুরিয়ারের মাধ্যমে পাঠানো পণ্যের প্যাকেজিং যদি ভাঙা বা ছেঁড়া অবস্থায় থাকে, তাহলে পণ্য গ্রহণ করবেন না। একবার রিসিভ করে নিলে এর দায় ক্রেতার এবং ভবিষ্যতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
- আমরা ১০০% ক্লোস্ড বক্স ডেলিভারি করি, সুতরাং ডেলিভারিম্যান এর কাছে থেকে প্রোডাক্ট রিসিভ করার পরই একমাত্র প্রোডাক্ট খুলে চেক করতে পারবেন এবং ভবিষৎ জটিলতা এড়াতে অবশই আনবক্সিং ভিডিও করুন।
- রিফান্ডের সময় যদি গ্রাহক পূর্বে কোনো ক্যাশব্যাক সুবিধা পান, তাহলে সেই পরিমাণ টাকা রিফান্ড থেকে কেটে রাখা হবে।
- স্টক আউট বা যেকোনো কারণে অর্ডার বাতিল হলে রিফান্ড প্রক্রিয়ায় গ্রাহক প্রদত্ত পেমেন্ট চার্জ ফেরতযোগ্য নয়।
- মনে পরিবর্তন হলে (Change of Mind) কোনো অবস্থাতেই পণ্য ফেরত বা পরিবর্তন গ্রহণযোগ্য নয়।
- ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের ছবি শুধুমাত্র প্রদর্শনীর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। প্রকৃত পণ্যের রঙ, আকার, নকশা বা লেআউট ছবির থেকে ভিন্ন হতে পারে, এবং ছবি অসামঞ্জস্যতার ভিত্তিতে কোনো রিটার্ন বা রিফান্ড দাবি গ্রহণযোগ্য নয়।
- পণ্যের বিবরণে প্রদত্ত তথ্য শতভাগ সঠিক হবে—এটি নিশ্চিত করা সম্ভব নয়। পণ্যের বিবরণ বা প্রদত্ত তথ্য ব্যবহার করে যে কোনো ফলাফলের জন্য Vibe Gaming দায়বদ্ধ থাকবে না, এবং এই ভিত্তিতে কোনো রিফান্ড বা রিটার্ন দাবি গ্রহণযোগ্য নয়।